Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

West Bengal

59 minutes ago

Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের

Jahangir Khan
Jahangir Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন। আগামী ২১ মে ফলতা বিধানসভায় ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও প্রচারের শেষ লগ্নে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানান। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেন তিনি।

দিন দুয়েক আগেই ফলতায় নির্বাচনের সভা থেকে জাহাঙ্গির খানের ‘ভার’ নিজের হাতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এর ঠিক দিন চারেকের মধ্যে শুভেন্দু ভূয়সী প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকা বাহুবলি জাহাঙ্গির। পলায়নের যুক্তি, ফলতার মানুষের উন্নয়ন ও শান্তিরক্ষা। এদিকে ডায়মন্ড হারবার মডেলে এহেন ধস নামতেই কটাক্ষ করল সিপিএম থেকে বিজেপি। কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদারের কথায়, ‘লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। ওনার বস কোথায়? যে রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করে বলেছিল আমার ডায়মন্ড হারবার মডেলে হাত দিয়ে দেখাক।’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বাক্যবাণ, ‘এরা বড় বড় কথা বল, এত ঔদ্ধত্য ভয়ে পালিয়ে গেল? সিপিএম বারবার আক্রান্ত হয়েছে তাও মাটি কামড়ে থেকে লড়াই চালিয়েছে। এদের মতো পালিয়ে যায়নি।’  যদিও তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মন্তব্য, পুষ্পা ভয় কেন পেল, তা খতিয়ে দেখবে দল। তাঁর কথায়, নিশ্চয় এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল।

ফলতার ‘ডাকাবুকো’ নেতা হিসাবে পরিচিত জাহাঙ্গির খান। ছাব্বিশের নির্বাচনের আগে থেকেই শিরোনামে তিনি। ওই এলাকায় ভোটের আগে উত্তরপ্রদেশের দুঁদে পুলিশ আধিকারিক ‘সিংহম’ অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসাবে পাঠায় নির্বাচন কমিশন। ভোটের মধ্যেই গত ২৯ এপ্রিল ভোটের আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার হুঁশিয়ারির পরেও জাহাঙ্গির বলেছিলেন, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি।’ তারপর রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটে। গেরুয়া শিবিরের ঝড়ে কার্যত পর্যুদস্ত তৃণমূল। এরমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কলকাতা হাই কোর্ট থেকে রক্ষাকবচও নিয়েছেন। কিন্তু এরমধ্যেই ঝুঁকে গেলেন পুষ্পা!এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। এই নির্বাচন থেকে আমি সরে দাড়াচ্ছি।” এর বাইরে একটা কথাও বলেননি। উল্লেখ্য, ফলতার মানুষকে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লাখেরও বেশি ভোটে জয়ের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী জয় হলে স্পেশাল প্যাকেজ ঘোষণা করবেন বলেও জানান। তবে মনোনয়ন প্রত্যাহারের দিন অনেকদিন পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গির নাম থাকবে। তবে তাঁর এহেন ঘোষণার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি নেতাকর্মীরা।

You might also like!