
কলকাতা, ২০ মে : কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবীদের নতুন প্যানেল গঠন হলো। নতুন সরকার আসার পরে আইনজীবীদের প্যানেল বদল করা হয়েছে। অ্যাডভোকেট জেনারেল অ্যাডিশনাল (এজি) হলেন সিনিয়র আইনজীবী রাজদীপ মজুমদার। পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন কল্লোল মণ্ডল। সিনিয়র অ্যাডভোকেট রাজদীপ মজুমদার কার্যভার গ্রহণের তারিখ থেকে অবিলম্বে ও পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও অ্যাডভোকেট নীলাঞ্জন ভট্টাচার্য সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট দিব্যেন্দ্র নারায়ণ সরকারি আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন। এই নতুন নিয়োগগুলি বুধবার থেকে কার্যকর হয়েছে।
