Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Rashifal : আজকের দিন ২৭ অক্টোবর, ২০২৩ কেমন যাবে জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ  চাকরির শুভ যোগাযোগ পাওয়ায় আনন্দ। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। প্রিয়জনের সঙ্গলাভে আনন্দ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পেটের সমস্যা। বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে।  


বৃষ রাশিঃ  দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির ইঙ্গিত। চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা। কোনও আত্মীয়ের সঙ্গে তর্ক বাধতে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। 


 মিথুন রাশিঃ ব্যবসায় কর্মচারীর সঙ্গে বিবাদ। বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার। প্রেমের কারণে আনন্দ লাভ। চিকিৎসার খরচ বাড়তে পারে।  


কর্কট রাশিঃ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চ পদের কোনও চাকরির খোঁজ আসতে পারে। 


সিংহ রাশিঃ ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা। কুকথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চায় আনন্দ লাভ। শরীরে কষ্ট বৃদ্ধি। কোনও স্ত্রীলোকের দ্বারা ক্ষতির সম্ভাবনা। টাকাপয়সা বুঝে খরচ করুন, অধিক ব্যয়ের সম্ভাবনা। সংসারে দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। 


কন্যা রাশিঃ আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট। বাড়িতে সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তিলাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। স্ত্রীর কোনও কাজ আপনাকে অবাক করবে। নিজের কাজের প্রতি গর্ববোধ হবে। 


তুলা  রাশিঃ পড়াশোনায় সুনাম বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্টভোগের সম্ভাবনা। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ  ব্যবসায় অর্থাভাবের যোগ। প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কোনও অসৎ কাজের জন্য মনঃকষ্ট। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পারিবারিক ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। 


ধনু রাশিঃ সেবামূলক কাজে আনন্দ লাভ। বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন। বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে। ভাল কাজে সাফল্য লাভ। পড়াশোনার জন্য বিদেশযাত্রার আলোচনা বন্ধ হতে পারে। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। চাকরির ক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে হবে।  


মকর রাশিঃ প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনও কাজে শান্তি পেতে পারেন। শত্রুদের থেকে সাবধান থাকুন। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। কোনও মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। 


কুম্ভ রাশিঃ ব্যবসার ক্ষেত্রে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ করা যাচ্ছে। অযথা ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শারীরিক কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ পেতে পারেন। বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে আয়। 


মীন রাশিঃ ব্যবসার কাজে আনন্দ পাবেন। বিবাহের যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে একটু সাবধানে থাকুন, বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখবর আসতে চলছে। আর্থিক সুবিধাপ্রাপ্তির যোগ রয়েছে। সামাজিক সুনাম লাভ। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…