Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ১৮ মার্চ, ২০২৩, কোন জাতকের কেমন যাবে দেখে নিন এক ক্লিকে

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ  মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তানের আচরণে বদল লক্ষ করবেন। হাঁটু বা পায়ের ব্যথা হতে পারে। কোনও বিশেষ কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। স্ত্রীর বিষয়ে সন্দেহের কারণে দাম্পত্য কলহ বাধতে পারে। বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে। পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে।  


বৃষ রাশিঃ  আপনার নতুন কিছুর প্রতি আগ্রহ থাকবে প্রচুর। সন্তানের বায়নায় নাজেহাল। বিবাহের শুভ যোগ রয়েছে। বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতর বিদ্যায় অগ্রগতির যোগ। বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে। অনেক দিনের পড়ে থাকা রোগ ফেলে না রাখাই ভাল হবে।  


মিথুন রাশিঃ নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মে একটু বাধা লক্ষ করা যাচ্ছে। আপনার বিশ্বাসে কেউ আঘাত করতে পারে। সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। বাড়তি আয়ের পরিমাণ ভালই থাকবে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর প্রতারণার শিকার হতে পারেন। 


কর্কট রাশিঃ পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। কর্মে খুব ভাল যোগ দেখা যাচ্ছে, কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণের যোগ। দাম্পত্য কলহ বাধতে পারে। হজমের সমস্যা। বাড়িতে অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য খরচ বাড়তে পারে। আঘাত থেকে সাবধান থাকুন। 


সিংহ রাশিঃ নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা। পরিবারে সম্মান বৃদ্ধি পাবে। নিজের কোনও ভাল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। বিদ্যার্থীদের জন্য খুব একটা ভাল সময় নয়। পাওনা নিয়ে বিবাদ হতে পারে।  


কন্যা রাশিঃ গুরুজনদের কাছ থেকে সাহায্য পাবেন। নতুন বন্ধুপ্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন। কোনও কারণে সারা দিন ভয় কাজ করবে। সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে। পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে। শত্রুর জন্য চাপ বাড়তে পারে। সকালে ব্যয় বাড়তে পারে। প্রিয়জনকে কুকথা বলার জন্য অনুতাপ হবে।  


তুলা রাশিঃ সুযোগসন্ধানী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল হবে। বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ  ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল। আমদানি-রফতানি ব্যবসায় ভাল লাভের যোগ রয়েছে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হতে পারে। শরীরের উপর চাপ পড়তে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। প্রতিবেশীদের সঙ্গে অশান্তি বাধতে পারে। জলপথে বিপদ ঘটতে পারে।  


ধনু রাশিঃ প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় হবে। প্রেমের দিকে না এগোনোই ভাল। ঝামেলা বাধলে সামলানো মুশকিল হবে। গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য ভাল সময় আসতে চলেছে। কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে। ফাটকায় ক্ষতি হতে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন।  


মকর রাশিঃ ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ভ্রাতৃস্থানীয় কারও কাছ থেকে উপকার পেতে পারেন। কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। 


কুম্ভ রাশিঃ সন্তানের চাকরির জন্য কারও সঙ্গে আলোচনা হতে পারে। উত্তেজনা থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। আধুনিক ভাবে ঘর সাজানোর ইচ্ছা জাগবে। সকালের দিকে ক্ষতি হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শারীরিক কষ্ট বাড়তে পারে।  


মীন রাশিঃ  মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা করতে পারেন। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি।

You might also like!