Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

5 months ago

Women’s Kabaddi World Cup 2025: মহিলা কাবাডি বিশ্বকাপ, ভারতের কাছে হারলো বাংলাদেশ

Women’s Kabaddi World Cup 2025
Women’s Kabaddi World Cup 2025

 

মিরপুর, ২০ নভেম্বর : বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভারত বাংলাদেশকে ৪৩-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। থাইল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে মহিলা কাবাডি বিশ্বকাপের মিশন শুরু করে ভারত। তাদেরকে ৬৫-২০ পয়েন্টে হারায় ভারতীয় মেয়েরা। এবার স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত।

ভারতের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ১০ মিনিটের মধ্যে ভারতের মেয়েরা ব্যবধান করে ফেলে ১৬-৬ পয়েন্টে। এরপর বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়লেও ২৯-৮ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতের মেয়েরা। দ্বিতীয়ার্ধেও ভারতের সঙ্গে লড়াই করতে পারেনি বাংলাদেশ। এ অর্ধে ভারত তুলে নেয় ২৪ পয়েন্ট, বাংলাদেশ সেখানে তুলতে পারে মাত্র ১০ পয়েন্ট। বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর ভারত অধিনায়ক ঋতু নেগি বলেছেন, 'ঢাকা থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।'

You might also like!