Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Game

1 year ago

Milkha Singh : বুধবার কিংবদন্তি ফ্লাইং শিখ মিলখার জন্মদিন

Milkha Singh
Milkha Singh

 

কলকাতা, ১৮ নভেম্বর : মিলখা সিং, ফ্লাইং শিখ। বিশ্ব অ্যাথলেটিক্সে তিনি এই নামেই পরিচিত। কিন্তু এমন নামকরণের পেছনে প্রধান কারণটা অনেকেরই অজানা। মিলখা সিং জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতের মোজাফফরপুর জেলার গোবিন্দপুরম গ্রামে, ২০ নভেম্বর। দেশভাগের সময় তিনি চোখের সামনে আগুনে পুড়ে মরতে দেখেছিলেন বাবা-মাকে। তারপর নিজের প্রাণ বাঁচাতে ভয়ে ট্রেনের আসনের নিচে লুকিয়ে পালিয়ে এসেছিলেন পাকিস্তানের মুলতান থেকে। তারপর থেকেই পাকিস্তান নামটা শুনলেই তার মনে ভীতির সঞ্চার হতো।

তাই ট্রাক এন্ড ফিল্ড ইভেন্টেও যাওয়ার কথা হলেই তিনি এড়িয়ে যেতেন। ১৯৬০-এর রোম অলিম্পিকের পদক হাতছাড়া হওয়ার পরেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি মিলখা সিং-এর। এমনই এক সময়ে ১৯৬৯ সালে পাকিস্তান থেকে একটি ট্রাক এন্ড ফিল্ড ইভেন্টের আমন্ত্রণ এলো ভারত সরকারের কাছে। মিলখাকে ছাড়া দল পাঠানোর মানে হয় না। আর শৈশবের সেই সব দুর্বিষহ স্মৃতির কথা মনে করে মিলখাও যেতে চান নি পাকিস্তান। শেষ পর্যন্ত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর হস্তক্ষেপে মিলখা সিং পাকিস্তানে গিয়েছিলেনl সেই সময় পাকিস্তানের বিখ্যাত স্পিন্টার ছিলেন আব্দুল খালেকl খালেক বনাম মিলখার দৌড়ের লড়াই দেখতে স্টেডিয়াম উপচে পড়েছিল। মিলখার নিজের স্মৃতিচারণায়, "লাহোর স্টেডিয়ামের আশি হাজার দর্শক সেদিন হয়েছিল। তার মধ্যে অন্তত কুড়ি হাজার মহিলা। সবাই মিলখার দৌড় দেখতে চান ।"

খালেকের সঙ্গে ডুয়েলে নিজের প্রিয় ইভেন্ট ৪০০ মিটারে অনায়াসে জিতলেন মিলখা। কিন্তু ১০০ মিটারে সুবিধে করতে পারলেন না। হেরে বসলেন খালেকের কাছে। শেষ ইভেন্ট ২০০ মিটার ফাইনাল। আবারও মুখোমুখি মিলখা ও খালেক। প্রথম ১০০ মিটার খালেক এগিয়েছিলেন। শেষ ল্যাপে এসে বাজি মেরে দিলেন মিলখা। লাহোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান। মিলখার প্রশংসা করে বলেন, " মিলখা পাকিস্তানের এসে দৌড়ায়নি। পাকিস্তানে উড়ে বেড়িয়েছেন। " পাক প্রেসিডেন্টের মুখের কথায় থেকেই সেই থেকে মিলখা সিং হলেন ফ্লাইং শিখ।


You might also like!