Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

4 months ago

Robertson dies aged 72: প্রয়াত ‘ফুটবলের পিকাসো’ জন রবার্টসন

John Robertson
John Robertson

 

লন্ডন, ২৬ ডিসেম্বর  : নটিংহ্যাম ফরেস্টের গ্রেট জন রবার্টসন মারা গেলেন। প্রাক্তন এই স্কটিশ উইঙ্গারের বয়স হয়েছিল ৭২ বছর। ফরেস্টের সর্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। প্রিমিয়ার লিগের ক্লাবটি বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছে। প্রয়াত ইংলিশ কোচ ব্রায়ান ক্লাফ রবার্টসনের সুন্দর ফুটবলে মুগ্ধ হয়ে তার নাম দিয়েছিলেন ‘আমাদের খেলার পিকাসো।’ পরবর্তীতে এই নামেই পরিচিত হয়ে ওঠেন রবার্টসন।

১৯৮০ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে হামবুর্গের বিপক্ষে রবার্টসনের একমাত্র গোলেই ইউরোপ সেরার মুকুট ধরে রাখে নটিংহ্যাম। দলের আগের বছরের ফাইনাল জয়েও ভূমিকা ছিল তাঁর। মালমোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পথে এই লেফট উইঙ্গারের ক্রসেই গোলটি করেছিলেন ট্রেভর ফ্রান্সিস।

কেরিয়ারে সেরা সময় ফরেস্টে কাটিয়ে ডার্বি কাউন্টিতে দুই মরসুম খেলেছেন রবার্টসন। জাতীয় দলের হয়েও রবার্টসনের দারুণ কিছু পারফরম্যান্স স্মরণীয় হয়ে আছে। ১৯৮১ সালে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করেন তিনি। পরের বছর বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষেও জালের দেখা পান তিনি।জাতীয় দলের হয়ে মোট ২৮ ম্যাচ খেলা রবার্টসন খেলোয়াড় জীবনের ইতি টানার পর কোচিংয়ে নাম লেখান।

You might also like!