Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

4 months ago

Indian batsman century:বিশ্ব রেকর্ড ছোঁয়ার এক ম্যাচ পর ভারতীয় ব্যাটসম্যানের সেঞ্চুরি

Indian batsman century
Indian batsman century

 

বরোদা, ১ জানুয়ারি  : পেশাদার ক্রিকেটে অভিষেক মরসুমটা দুর্দান্ত কাটছে অমিত পাসির। টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নেমে রেকর্ড ছোঁয়া সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যান ফের দুর্দান্ত ফর্মে। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন অঙ্ক স্পর্শ করেছেন তিনি।ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে বুধবার বরোদার হয়ে ১২৭ রান করেন অমিত। হায়দরাবাদের বিপক্ষে ৯৩ বলের ইনিংসটি সাজান তিনি ৭টি ছক্কা ও ১২টি চারে।লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই তিন অঙ্কের ছোঁয়া পেলেন ২৬ বছর বয়সী অমিত।ডিসেম্বরের শুরুতে সৈয়দ মুশতাক আলি ট্রফি দিয়ে পেশাদার ক্রিকেটে পথচলা শুরু করেন অমিত।

You might also like!