Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

5 months ago

Sports Update: লিগ চ‍্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে দিল সেবাস্তিয়ান পোকোনিয়োলির দল

Poconioli Beats PSG
Poconioli Beats PSG

 

প্যারিস, ৩০ নভেম্বর : লিগ আঁর ম‍্যাচে শনিবার রাতে ১-০ গোলে হেরেছে পিএসজি মানাকোর কাছে। ৬৮ মিনিটে চমৎকার গোলে ব‍্যবধান গড়ে দিয়েছেন তাকুমি মিনামিনো। ১৪ ম‍্যাচে দ্বিতীয় হারের পরও ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। আর ১৩ ম‍্যাচে ২৮ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে থাকা মার্সেই ও লঁসের সুযোগ আছে লুইস এনরিকের দলকে পেছনে ফেলে শীর্ষে ওঠার। ১৪ ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে মোনাকো। তবে ৮০ মিনিটে ১০ জনের দলে হয়ে যায় মোনাকো। জার্মান ডিফেন্ডার টিলো কেহরাহকে শুরুতে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে ফাউলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে দেখান লাল কার্ড তাকে। মানোকোর একজন কম থাকার সুবিধা বাকি সময়ে কাজে লাগাতে পারেনি পিএসজি। দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মোনোকো।

You might also like!