Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

FIFA Club World Cup: ১০ জনের দল নিয়ে রিয়ালের দারুণ জয়

Real Madrid beat Pachuca in Club World Cup
Real Madrid beat Pachuca in Club World Cup

 

নর্থ ক্যারোলাইনা, ২৩ জুন : ম্যাচের শুরুতেই ১০ জনের দল রিয়াল মাদ্রিদ। সুযোগটা কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ করল পাচুকা। কিন্তু মেক্সিকোর দলটির সামনে বাধা হয়ে দাঁড়ালেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। শেষ দিকে সেই দেওয়াল ভাঙলেও কোনও বিপদ হয়নি রিয়ালের। দুর্দান্ত জয়ে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা তাদের উজ্জ্বল হল। নর্থ ক্যারোলাইনার শার্লটে রবিবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ পাচুকার বিরুদ্ধে। জুড বেলিংহ্যাম, আর্দা গিল ও ফেদেরিকো রিয়ালের হয়ে গোলগুলি করেন। পাচুকার হয়ে একমাত্র গোলটি করেন এলিয়াস মন্তিয়েল। উল্লেখ্য, অসুস্থতার কারণে কিলিয়ান এমবাপেকে এই ম্যাচেও পায়নি রিয়াল।

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন আলোন্সো। রিয়াল প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ ড্র করেছিল। ২ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। ৩ পয়েন্ট নিয়ে রেড বুল সালসবুর্গ দুইয়ে, ১ পয়েন্ট নিয়ে আল হিলাল তিনে আছে। এই দুই দল অবশ্য ম্যাচ খেলেছে একটি করে। দুটিই হেরে বিদায় নিশ্চিত পাচুকার। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে শেষ ষোলোয়।


You might also like!