Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

French Open 2025: তৃতীয় বাছাইকে হারিয়ে দিলেন ৩৬১ নম্বর খেলোয়াড় লোয়া বয়াসোঁ!

French Open 2025
French Open 2025

 

প্যারিস, ৩ জুন : সোমবার ফরাসি ওপেনে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিলেন লোয়া বয়াসোঁ। মেয়েদের র‌্যাঙ্কিংয়ের ৩৬১ নম্বরে থাকা এই খেলোয়াড় হারিয়ে দিয়েছেন আসরের তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে! সোমবার অবিশ্বাস্য এই ঘটনার সাক্ষী থেকেছে টেনিসপ্রেমীরা। চতুর্থ রাউন্ডে প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গতবারের ইউএস ওপেনের রানারআপকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন বয়াসোঁ। চমক দেখিয়ে এবার পৌঁছে গেলেন আসরের কোয়ার্টার-ফাইনালে। আরেক চমকের আশায় রয়েছেন তিনি। সেমি-ফাইনালে ওঠার লক্ষ্যে ষষ্ঠ বাছাই রাশিয়ার মিরা আদ্রিভার বিপক্ষে খেলবেন বয়াসোঁ। ২২ বছর বয়সী এই ফরাসির এবারই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের মূল ড্রয়ে অভিষেক হল। এই সপ্তাহের আগে পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০ জনের মধ্যে থাকা কোনও খেলোয়াড়ের বিপক্ষে কোর্টে নামেন নি তিনি।


You might also like!