Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Indian Archery League Launching in 2025: অক্টোবরে শুরু হতে চলেছে ইন্ডিয়ান আর্চারি লিগ

Indian Archery League set for October launch
Indian Archery League set for October launch

 

নয়াদিল্লি, ১৮ জুন : আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার(এএআই) কোষাধ্যক্ষ জোরিস পাওলোস উম্মাচেরিল নিশ্চিত করেছেন যে, বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ইন্ডিয়ান আর্চারি লিগ অবশেষে অক্টোবরে দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে ছয়টি শহর-ভিত্তিক দল নিয়ে শুরু হতে চলেছে। দিল্লি, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু থেকে তিনটি দল ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২০ সালে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, স্পনসরের অভাবে লিগটি স্থগিত রাখতে হয়েছিল। তবে, এএআই এখন স্পনসর নিশ্চিত করেছে এবং এই বছর লিগটির স্পনসরের জন্য সনি স্পোর্টস ও জিও হটস্টার–এর সঙ্গে কথাবার্তা চলছে। এটি হবে বিশ্বের প্রথম তিরন্দাজ ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ফেডারেশন আশাবাদী এই লিগ ভারতীয় তীরন্দাজদের বিকাশে অনেক দূর এগিয়ে যাবেl এই মাসের শেষের দিকে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে, এবং আমরা অক্টোবরের মধ্যেই লিগটি চালু করার আশাবাদী," আর্চারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার কোষাধ্যক্ষ জোরিস পাওলোস বলেছেন।


You might also like!