Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

ENG v IND 2025: ঋষভ পন্তে মুগ্ধ গ্রেগ চ্যাপেল

Greg Chappell on Rishabh Pant
Greg Chappell on Rishabh Pant

 

মুম্বই, ২৬ জুন : ঋষভ পন্তের ব্যাটিং উপভোগ করেছেন গ্রেগ চ্যাপেল। বিশেষ করে এই কিপার-ব্যাটসম্যানের অপ্রথাগত শটগুলো দেখে তিনি মুগ্ধ। অস্ট্রেলিয়ান গ্রেটের মতে, ক্রিকেটকে যেন নতুন করে মেলে ধরছেন পন্ত। বুধবার মুম্বইয়ে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে গ্রেগ চ্যাপেল পন্তকে প্রশংসায় ভাসিয়েছেন। "পন্তের ব্যাটিংয়ের সৌন্দর্য হল সে খুব দ্রুত রান করে, যা দলকে ম্যাচ জেতার সময় দেয়। ইংল্যান্ডে সেদিন হেডিংলি টেস্টে দেখলাম l এর আগে অস্ট্রেলিয়া সফরেও দেখেছি। তাঁর পারফরম্যানস ছিল অসাধারণ। সে এমন কিছু শট খেলেছে, যেগুলো সম্ভবত আমার এমসিসির কোচিং ম্যানুয়ালে ছিল না। ব্যাটসম্যান হিসেবে সে খেলাটিকে পুনরাবিস্কার করছে।”

You might also like!