Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

Bayern becomes Bundesliga champion: জার্মান ফুটবল,বুন্ডেসলিগার মুকুট পুনরুদ্ধার বায়ার্ন মিউনিখের

Bayern Munich football club
Bayern Munich football club

 

মিউনিখ, ৫ মে : ফ্রেইবুর্কের মাঠে রবিবার রাতে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়ন লেভারকুজেন। লেভারকুজেন প্রথমে দুই গোলে পিছিয়ে পড়ার পর ৮২ ও ৯৩ মিনিটে গোল দুটি শোধ করে। দুই ম্যাচ হাতে রেখে বুন্ডেসলিগার মুকুট পুনরুদ্ধার করল রেকর্ড চ্যাম্পিয়নরা। আর দেড় দশকের পেশাদার কেরিয়ারে অবশেষে শিরোপা জয়ের স্বাদ পেলেন ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার হ্যারি কেইন। বুন্ডেসলিগায় গত মরসুমে ৩২ ম্যাচে ৩৬ গোল করেন কেইন। এই মরসুমে লিগে এখন পর্যন্ত ২৯ ম্যাচে তার গোল ২৪টি। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লেভারকুজেন। সমান ম্যাচে তাদের চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থানে রয়েছে বায়ার্ন। তাদের বাকি আছে আর দুই রাউন্ড।জার্মানির শীর্ষ লিগে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ হল বায়ার্নের, ৩৪টি। ৯টির বেশি নেই আর কোনও দলের।


You might also like!