Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

James Anderson: টি-২০ তেও উজ্জ্বল চিরতরুণ ইংলিশ জেমস অ্যান্ডারসন

James Anderson
James Anderson

 

লন্ডন, ১৪ জুন : প্রায় ১১ বছর পর টি-২০ ক্রিকেটে ফেরার পর থেকে দারুণ উজ্জ্বল ইংলিশ জেমস অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ারের হয়ে আসরে এখনও পর্যন্ত চার ম্যাচে ১৫ ওভার বোলিং করে ১০ উইকেট নিয়েছেন টেস্ট ইতিহাসের সফলতম জেমস অ্যান্ডারসন। ওভারপ্রতি রান দিয়েছেন কেবল ৬.৮৬ করে। চার ম্যাচের তিনটিতে নিয়েছেন ৩টি করে উইকেট। প্রতিটি ম্যাচেই পাওয়ার প্লেতে বোলিং করেছেন তিন ওভার।  উস্টারশায়ারের বিপক্ষে শুক্রবার ল্যাঙ্কাশায়ারের ৭ উইকেটে জয়ের ম্যাচে চার ওভারে অ্যান্ডারসনের শিকার ৩২ রানে ৩ উইকেট। উস্টারশায়ারকে ১৪৩ রানে গুটিয়ে দিয়ে ১৫ বল বাকি থাকতে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ল্যাঙ্কাশায়ার। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ের পাশাপাশি টিভিতে ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। কিন্তু গত জানুয়ারিতে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে নতুন চুক্তি করে আবার বল হাতে ছুটছেন ৪৩ বছর বয়সী অ্যান্ডারসন।

You might also like!