Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Bengaluru stampede: বেঙ্গালুরুর পদপিষ্ট ঘটনার পর BCCI-র দুই শীর্ষ নেতার মতবিরোধ, রাজনৈতিক আভাস স্পষ্ট!

Bengaluru stampede
Bengaluru stampede

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) আইপিএল ২০২৫ জয়ের উদযাপনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক পদদলিতের ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) শীর্ষ নেতৃত্বের মধ্যে গভীর মতবিরোধ প্রকাশ পেয়েছে।

মর্মান্তিক ওই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। BCCI-এর সচিব দেবজিত সাইকিয়া এই ঘটনায় স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবকে দায়ী করেছেন।  তিনি বলেছেন, "এই ধরনের বড় আকারের জনসমাবেশের জন্য সঠিক পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য।"  তিনি মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি সফল উদযাপনের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে, সঠিক পরিকল্পনা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাৎপর্যপূর্ণভাবে সাইকিয়া যখন কর্নাটক সরকারকে নিশানা করছেন, তখন বোর্ডেরই সহ-সভাপতি রাজীব শুক্লা উলটো কথা বলছেন। তাঁর বক্তব্য, “এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কর্নাটক সরকার আগেই প্রস্তাবিত রোড শো বাতিল করেছিল। কিন্তু স্টেডিয়ামের বাইরে যে এমনটা হতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। আরসিবিও ভাবতে পারেনি এত মানুষ আসবেন, রাজ্য সরকারও ভাবতে পারেনি।” রাজীব শুক্লা সরাসরিই বলছেন, “এই ঘটনার জন্য শাসকদলকে টার্গেট করা উচিত নয়। যে কোনও রাজ্যেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। এরপর যদি বিজেপি শাসিত কোনও রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বিজেপিকেও নিশানা করা ঠিক নয়।”

প্রসঙ্গত উল্লেখ্য, দুই নেতার মধ্যে মতবিরোধের পেছনে রাজনৈতিক প্রভাব স্পষ্ট। দেবজিৎ সাইকিয়া বিজেপি দলের সঙ্গে যুক্ত থাকায় তিনি কর্নাটক সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক অবস্থান নিয়েছেন, আর রাজীব শুক্লা কংগ্রেস সাংসদ হওয়ায় দলের পক্ষেই অবস্থাননিয়েছেন।

You might also like!