Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

ICC Hall of Fame 2025: আইসিসির হল অব ফেম-এ ধোনি, জায়গা পেলেন আরও ৬ ক্রিকেটার

MS Dhoni Inducted Into ICC Hall Of Fame
MS Dhoni Inducted Into ICC Hall Of Fame

 

দুবাই, ১০ জুন :আইসিসির ‘হল অব ফেম’-এ জায়গা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোমবার (৯ জুন) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইসিসি। ধোনি ছাড়াও এ দিন আরও ৬ ক্রিকেটারকে ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন। ধোনির সঙ্গেই আইসিসি-র ‘হল অব ফেম’-এ জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, গ্রায়েম স্মিথ এবং দুই মহিলা ক্রিকেটার পাকিস্তানের সানা মীর ও ইংল্যান্ডের সারাহ টেলর। এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে ‘হল অব ফেম’-এ জায়গা পেয়েছেন সুনীল গাভাস্কার ও বিষান সিং বেদী, কপিল দেব, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিনু মাঁকড়, ডায়না এডুলজি ও নীত ডেভিড। অবসর নেওয়ার পাঁচ বছর পর এই সম্মাননা পেলেন ধোনি।আইসিসির ওয়েবসাইটে ধোনি বলেছেন, ‘হল অব ফেম সুযোগ পেয়ে আমি আপ্লুত। সর্বকালের সেরাদের পাশে নিজের নাম দেখতে পাওয়াটা অসাধারণ এক অনুভূতি। সারাজীবন এই সম্মান মনে রাখবো।’

You might also like!