Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

English Football League: লিভারপুলকে হারিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের পথে এগিয়ে গেল চেলসি

Chelsea's players celebrate on the pitch after the English Premier League football match
Chelsea's players celebrate on the pitch after the English Premier League football match

 

স্ট‍্যামফোর্ড, ৫ মে : ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত করার পরের ম‍্যাচেই হেরে গেল লিভারপুল। স্ট‍্যামফোর্ড ব্রিজে নতুন চ‍্যাম্পিয়নদের হারিয়ে দিল চেলসি । প্রিমিয়ার লিগে রবিবার ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে চেলসি, লিভার পুলের বিরুদ্ধে।

শুরুতেই চেলসিকে এগিয়ে নেন এনসো ফের্নান্দেস। চলতি মরসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ফের্নান্দেসের সপ্তম গোল। ১৩টি গোলে অবদানও রেখেছেন বিশ্বকাপজয়ী তারকা। ৫৬ মিনিটে জ‍্যারেল কোয়ানসার আত্মঘাতী গোলে ব‍্যবধান ২ -০ হয়। ৮৫ মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের কর্নারে চমৎকার হেডে ব‍্যবধান কমান লিভারপুল অধিনায়ক ফন ডাইক। তবে যোগ করা সময়ে সফল স্পট কিকে দলকে বড় জয় এনে দেন কোল পালমার। ৩৫ ম‍্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে লিভারপুল। পরের দুটি স্থানে আর্সেনাল (৬৭) ও ম‍্যানচেস্টার সিটি (৬৪)। নিউক‍্যাসল ও চেলসির পয়েন্ট সমান- ৬৩। দল দুটির গোল পার্থক‍্যও সমান +২১। নিউক‍্যাসল আছে চারে, চেলসি পাঁচে।

You might also like!