Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

4 months ago

Football comeback: ক্লাব কিনে ফুটবলে ফিরছেন আলভেস

Dani Alves planning return to football with Portuguese club
Dani Alves planning return to football with Portuguese club

 

লিসবন, ২৩ ডিসেম্বর : ধর্ষণ মামলায় জড়িত থাকার জন্য জেল খাটতে হয়েছে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার দানি আলভেসকে। পরে জামিনে বের হয়েছেন বার্সিলোনার এই প্রাক্তন ডিফেন্ডার। এবার নিজেই একটি দারুণ খবর দিলেন আলভেস। তিনি জানিয়েছেন একটি পর্তুগালের ক্লাব কিনতে যাচ্ছেন। শুধু তাই নয়, সেই ক্লাবে ছয় মাস খেলতেও চান ৪২ বছর বয়সি এই আলভেস।

পর্তুগালের তৃতীয় বিভাগের দল সাও জোয়াও দে ভের'কে কেনার চুক্তি চূড়ান্ত করার পর্যায়ে আছেন আলভেস। চুক্তিটি হলে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হবেন তিনি। এরপর সেখানে খেলোয়াড় হিসেবে ছয় মাসের চুক্তি করে মরসুমের বাকি অংশে খেলার লক্ষ্য তার। ক্লাবটি বর্তমানে তাদের লিগে নবম স্থানে আছে। বার্সিলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো ইউরোপের বড় ক্লাবে খেলা আলভেস ২০২৩ সালের জানুয়ারির পর থেকে আর ফুটবল খেলেননি।

You might also like!