Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

4 months ago

Africa Cup of Nations:আফ্রিকা কাপ অব নেশন্স: প্রায় ২২ বছরের অপেক্ষার পর বেনিন পেল ‘প্রথম’ জয়

Africa Cup of Nations
Africa Cup of Nations

 

মরক্কো, ২৮ ডিসেম্বর  : মরক্কোয় আফ্রিকা কাপ অব নেশন্সের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার বতসোয়ানাকে ১-০ গোলে হারায় বেনিন। ২৮ মিনিটে একমাত্র গোলটি করেন ইয়োহান রশ।সেই ২০০৪ সালে আফ্রিকা কাপ অব নেশন্সে অভিষেক হয়েছিল বেনিনের। তিনবার মহাদেশীয় এই আসরে অংশ নিয়ে একবার কোয়ার্টার-ফাইনালেও খেলে তারা। কিন্তু এতদিন প্রতিযোগিতাটিতে মূল ম্যাচে কোনো জয় ছিল না বেনিনের। অবশেষে ঘুচল তাদের দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অপেক্ষা।সব মিলিয়ে পাঁচ ড্র ও ১০ হারের পর, ১৬তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল বেনিন।ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে হেরে আসর শুরু করা বেনিন দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে তিন নম্বরে আছে।

You might also like!