Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

2 months ago

Celebrity Fatherhood Talk: ছোট্ট লারার অসুস্থতায় দুশ্চিন্তায় বরুণ, দিলেন সচেতনতার বার্তা

Varun Dhawan with family
Varun Dhawan with family

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান সাধারণত নিজের ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখতেই পছন্দ করেন। তবে এবার ব্যতিক্রম ঘটালেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে প্রথমবার প্রকাশ্যে আনলেন তাঁর কন্যা লারার শারীরিক সমস্যার কথা। অভিনেতা জানান, তাঁর মেয়ে  ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ(ডিডিএইচ)’  নামক এক বিরল সমস্যায় ভুগছিল। এই রোগে শিশুর হিপ জয়েন্ট সঠিকভাবে গঠিত হয় না, ফলে হাঁটাচলায় অসুবিধা দেখা দেয় এবং পায়ের গঠনে অসমতা তৈরি হতে পারে।


Varun Dhawan with his wife, Natasha Dalal

বরুণের কথায়, খুব অল্প বয়স থেকেই লারার চিকিৎসা শুরু হয়। চিকিৎসার অংশ হিসেবে কয়েক মাস ধরে ‘স্পাইকা কাস্ট’ পরিয়ে রাখতে হয়েছিল তাকে—যা ছোট্ট শিশুর জন্য যেমন কষ্টকর, তেমনই পরিবারের জন্যও মানসিকভাবে কঠিন সময়। তবে স্বস্তির খবর, সময়মতো চিকিৎসার ফলে অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। অভিনেতা আরও জানান, এই কঠিন সময়ে তাঁর পরিবার, বিশেষ করে বাবা ডেভিড ধাওয়ান তাঁকে মানসিক শক্তি জুগিয়েছেন। পাশাপাশি স্ত্রী নতাশার সমর্থনও ছিল অটুট।  এতদিন পর কেন এই ব্যক্তিগত অভিজ্ঞতা সামনে আনলেন বরুণ? তাঁর কথায়, এর মূল উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি। অনেক বাবা-মাই এই রোগ সম্পর্কে অবগত নন, ফলে দেরিতে চিকিৎসা শুরু হয়। তাই নিজের অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সতর্ক করতেই এই পদক্ষেপ।  সব মিলিয়ে, গ্ল্যামারের আড়ালে এক বাবার লড়াই, উদ্বেগ এবং দায়িত্ববোধের কথাই যেন উঠে এল বরুণ ধাওয়ানের মুখে।  


You might also like!