Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

3 months ago

Shocking News: কানপুরে সিনেমা হলে শ্লীলতাহানি! ‘ধুরন্ধর’ দেখতে গিয়ে হেনস্থা, বাইরে অভিযুক্তকে গণপিটুনি

Man molests woman in Kanpur cinema hall, gets arrested
Man molests woman in Kanpur cinema hall, gets arrested

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উত্তরপ্রদেশের কানপুর-এ চাঞ্চল্যকর ঘটনা। জনপ্রিয় অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। অভিযোগ, সিনেমা চলাকালীন হলের অন্ধকারে পাশের আসনে বসা এক যুবক তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করে। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতভম্ব হয়ে পড়লেও দ্রুত প্রতিবাদে সরব হন তরুণী। তাঁর চিৎকারে সতর্ক হয়ে আশেপাশের দর্শকরা এগিয়ে আসেন এবং অভিযুক্তকে চিহ্নিত করা হয়। মুহূর্তে প্রেক্ষাগৃহে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে নাটকীয় মোড় আসে সিনেমা শেষ হওয়ার পর। হল থেকে বেরোনোর সময় অভিযুক্ত যুবককে ফের দেখতে পান নির্যাতিতার বাবা। ক্ষোভে ফেটে পড়ে তিনি অভিযুক্তকে মারধর শুরু করেন। পরে পরিবারের অন্যান্য সদস্য ও উপস্থিত কয়েকজন সাধারণ মানুষও তাতে যোগ দেন, ফলে শুরু হয় গণপিটুনি। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন “নির্যাতিতার বাবার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হচ্ছে। নারী নিরাপত্তা নিয়ে কোনওপ্রকার অবহেলা বরদাস্ত করা হবে না।”  প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা—নারী নিরাপত্তার প্রশ্নে কোনও রকম আপস করা হবেনা।  

You might also like!