
তিরুবনন্তপুরম, ১৫ জুন : কেরলমেও মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা শুরু হয়ে গেল। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে "প্রিয়দর্শিনী প্রকল্প''-র সূচনা করেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। এই প্রকল্পের অধীনে মহিলা ও তৃতীয় লিঙ্গের মানুষজন বিনামূল্যে কেএসআরটিসি (কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন)-এর সাধারণ পরিষেবাভুক্ত বাসগুলিতে যাতায়াতের সুবিধা পাবেন। ‘প্রিয়দর্শিনী’ প্রকল্প প্রসঙ্গে কেএসআরটিসি-র মহিলা বাস চালক শীলা বলেন, “আমি খুবই আনন্দিত। ২০১৩ সালে আমি এই চাকরিতে যোগ দিয়েছিলাম, কিন্তু এর আগে কখনও এমন কোনও বড় আয়োজনের অংশ হইনি। নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া একটি ভালো উদ্যোগ এবং আমার বিশ্বাস, এটি তাঁদের জন্য উপকারী হবে।”

