Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Entertainment

1 day ago

Kunal Ghosh’s New Avatar: ‘ফাঁদ’-এ নতুন রূপে কুণাল ঘোষ, এবার দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে এই রাজনৈতিক নেতা

politician Kunal Ghosh
politician Kunal Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘কর্পূর’ ও ‘শেকড়’-এর পর এবার ‘ফাঁদ’—এটাই নেতা-অভিনেতা কুণাল ঘোষ-এর তৃতীয় সিনেমা। আগেই শোনা গিয়েছিল, নতুন ছবিতে আর রাজনৈতিক নেতার ভূমিকায় নয়, বরং এক কঠোর পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন লুক প্রকাশ করে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন কুণাল। পরিচালক দুলাল দের নতুন ছবি ‘ফাঁদ’-এ পুলিশ অফিসারের বেশে কয়েকটি ছবি পোস্ট করে কুণাল লেখেন,‘AI নয়। নতুন সিনেমার লুক। পরিচালক দুলাল দের ‘ফাঁদ’। কর্পূর এবং শেকড়ে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয়ের পর এবার পুলিশ অফিসার। শনিবার লুক সেট হল লেক গার্ডেন্সের একটি স্টুডিওতে। ফাঁদ ছবিটিতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, আর জে সায়ন, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা, অনন্যা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এর পর দুলালের এটি দ্বিতীয় ছবি।’

গত মাসেই ছবির নাম ও কাস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। সেই সময় কুণাল ঘোষ বলেছিলেন, “আমি ছবি দেখতে ভালোবাসি, সিনেমা দেখি, নাটক হয়ত আরও বেশি দেখি। যাঁরা অভিনয় করেন, সেটা বিরাট সাধনা ও পরিশ্রমের বিষয়, সন্দেহ নেই। যাঁরা আবার ভাবেন নেতা বা রাজনৈতিক সংগঠনের বিষয়টা অতি সহজ, চাঁদমারি করে চলে যায়, সেটা ততটাও সহজ নয়। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে অভিনয় জগৎ থেকে রাজনীতি বা নেতৃত্বে এসে সফল হয়েছেন। যদি এদিক থেকেও একটু করা যায়, মানে রাজনীতি থেকে অভিনয় করা যায় কি না। যদিও রাজনীতি আর অভিনয় সমার্থক কি না, সে প্রশ্ন আছে। এর জবাব আমার কাছে নেই।”


অপরদিকে অতীতে জীতু কমলকে নিয়ে ক্রীড়াধর্মী গোয়েন্দা ছবি উপহার দিয়েছিলেন পরিচালক দুলাল দে। পরিচালকের দাবি, ‘ফাঁদ’ ছবিতে বাংলার রাজনৈতিক ইতিহাসের তিনটি ভিন্ন অধ্যায় তুলে ধরা হবে। প্রতিটি চরিত্রেই থাকবে একাধিক স্তর, যা গল্পকে আরও গভীর ও আকর্ষণীয় করে তুলবে।  

You might also like!