Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Himanshi Khurana: ১০ কোটির দাবিতে হিমাংশীকেও হুমকি! বিষ্ণোই যোগে নতুন আতঙ্কে বলিউড-পাঞ্জাব ইন্ডাস্ট্রি

Punjabi Actress Himanshi Khurana Receives ₹10 Crore Extortion Threat
Punjabi Actress Himanshi Khurana Receives ₹10 Crore Extortion Threat

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় গ্যাংস্টার আতঙ্ক আরও ঘনীভূত। রোহিত শেট্টি এবং রণবীর সিং -এর পর এবার হুমকির নিশানায় ‘বিগ বস’-খ্যাত পাঞ্জাবি অভিনেত্রী হিমাংশী খুরানা। তাঁর অভিযোগ, বিষ্ণোই ঘনিষ্ঠ এবং বাবা সিদ্দিকি হত্যা মামলার মূল অভিযুক্ত জিশান আখতার-এর নাম করে ১০ কোটি টাকা চেয়ে ইমেল ও অডিও বার্তা পাঠানো হয়েছে।

অভিনেত্রীর দাবি, শুক্রবার সকাল থেকেই একের পর এক হুমকি বার্তা আসতে শুরু করে। ইমেলের সঙ্গে সংযুক্ত ছিল ভয়ংকর অডিও ক্লিপ, যেখানে সরাসরি টাকা না দিলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করা হয়েছে। বিষয়টি জানানো মাত্রই মোহালি পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। নিরাপত্তাও জোরদার করা হয়েছে তাঁর। উল্লেখ্য, জিশান আখতার একাধিক হাই-প্রোফাইল অপরাধে অভিযুক্ত। জেলে থাকাকালীন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয় বলে তদন্তকারীদের ধারণা। সেই সূত্রেই বিষ্ণোই গ্যাংয়ের হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ।


কয়েক দিন আগেই পাঁচ রাউন্ড গুলি চালিয়ে রোহিত শেট্টির বাড়িতে হামলার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। তার পরপরই রণবীর সিংয়ের কাছেও ১০ কোটি টাকার হুমকিফোন আসে। ঘটনাগুলির তদন্তে নেমেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। দুই তারকার ম্যানেজারের বয়ান রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণও করা হয়েছে। ক্রমাগত হুমকি ও অর্থদাবির অভিযোগে বলিউড ও পাঞ্জাব ইন্ডাস্ট্রিতে ফের নব্বইয়ের দশকের গ্যাংস্টার দাপটের স্মৃতি উসকে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন বাড়তি সতর্কতা গ্ৰহণ করেছে। এখন দেখার, তদন্তে আর কী কী অজানা তথ্য উঠে আসে। 


You might also like!