Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 week ago

Septic Tank Tragedy: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিপত্তি! কর্ণাটকে মৃত্যু দু'জনের

Two Die Cleaning Septic Tank in Karnataka
Two Die Cleaning Septic Tank in Karnataka

 

কালাবুরাগি, ১৯ ফেব্রুয়ারি : সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিপত্তি কর্ণাটকে! শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন বাড়ির মালিক এবং একজন কর্মী। নিহতদের নাম - বাড়ির মালিক শিবকুমার নান্দুরকর (৫১) ও শ্রমিক রতন হোটকর (৫৮)। বুধবার ঘটনাটি ঘটে হিরাপুরের কাছে মাদারাসনাহল্লি লেআউটে শিবকুমারের বাড়িতে। প্রাথমিক তথ্য অনুসারে, রতন সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য ভিতরে ঢুকেছিলেন, সেই সময় তাঁর দম বন্ধ হয়ে যায়। রতন বেরিয়ে না আসায়, শিবকুমার তাঁকে উদ্ধারের চেষ্টায় ট্যাঙ্কে ঢুকে পড়েন। তিনিও ভেতরে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। উভয়ে বাইরে বেরিয়ে না আসায় পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়েন এবং প্রতিবেশীদের খবর দেন। পরে সেপটিক ট্যাঙ্কের ভেতরে দু'জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে হাওয়া হলে চিকিৎসকরা দু'জনকেই মৃত ঘোষণা করেন।

You might also like!