Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

1 week ago

Vinicius Jr: ভিনিসিউস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের তদন্ত শুরু করেছে উয়েফা

UEFA Probes Racism After Vinicius Incident
UEFA Probes Racism After Vinicius Incident

 

প্যারিস, ১৯ ফেব্রুয়ারি  : রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের তদন্ত বুধবার শুরু করেছে উয়েফা। ঘটনার তদন্তে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে উয়েফা। উল্লেখ, চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার বেনফিকার মাঠে রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জয়ের গোলটি করার পর এই ঘটনাটি ঘটেছে।ভিনিসিউস ও তার সতীর্থদের অভিযোগ বেনফিকার উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে। ঘটনার সময়ের টিভি ফুটেজে দেখা যায়, মুখ দিয়ে জার্সি ঢেকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ান্নি। সেই কথা শুনেই তেতে ওঠেন ভিনিসিউস ও তার সতীর্থরা।

অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারে প্রেস্তিয়ান্নি। আর এই ঘটনায় পর প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়েছে তার ক্লাব বেনফিকা। পর্তুগিজ ক্লাবটি বুধবার সামাজিক মাধ্যমে লিখেছে, “একসঙ্গে আমরা তোমার পাশে।”

You might also like!