Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

West Bengal

1 week ago

Sundarbans Tiger Attack: সুন্দরবনে ফের বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর, শোকস্তব্ধ পরিজনরা

Sundarbans Tiger Attack
Sundarbans Tiger Attack

 

গোসাবা (দক্ষিণ ২৪ পরগনা), ১৮ ফেব্রুয়ারি : এক সপ্তাহের ব্যবধানে ফের বাঘের হামলা সুন্দরবনে, এবারও প্রাণ গেল এক মৎস্যজীবীর। মৃতের নাম রামপদ বর্মন (৪৫)। তিনি দক্ষিণ ২৪ পরগনার গোসাবার ছোট মোল্লাখালি কালিদাসপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের মুখে পড়েন তিনি।

স্থানীয় সূত্রে খবর, মাছ-কাঁকড়া ধরার জন্য জঙ্গলে প্রবেশ করেছিলেন রামপদ ও তাঁর সঙ্গীরা। সুন্দরবনের গভীর অরণ্যে কাঁকড়া ধরার সময় আচমকাই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে রামপদর ওপর। আকস্মিক হামলায় গুরুতর জখম হন তিনি। সঙ্গে থাকা বাকি মৎস্যজীবীরা প্রাণপণ লড়াই করে বাঘটিকে তাড়িয়ে দেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নৌকায় তুলে আনেন। দ্রুত গ্রামে ফিরে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রামপদের অকাল-মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবারের সদস্যরা।

You might also like!