Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

1 week ago

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপ, বুধবার সুপার এইটের শেষ দল নির্বাচন

T20 World Cup
T20 World Cup

 

নয়া দিল্লি , ১৮ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড, জিম্বাবুয়ে—সুপার এইটের সাতটি দলকে পেয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বুধবার শেষ দল নির্বাচন। পাকিস্তান না যুক্তরাষ্ট্র, সুপার এইটের শেষ দলটি কারা হবে, সেটি নির্ধারিত হবে আজ। পাকিস্তান-নামিবিয়া ম্যাচ বুধবার । অঘটনের শিকার না হলে পাকিস্তানই হবে শেষ আটের অষ্টম দল। কলম্বোর এসএসসি গ্রাউন্ডে ম্যাচটি পরিত্যক্ত হলেও সুপার এইটে উঠবে পাকিস্তান। আর যদি পাকিস্তান হেরে যায় তাহলে টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে উঠবে যুক্তরাষ্ট্র। আরেকটি দলেরও অবশ্য কাগজে-কলমে সুপার এইটে যাওয়ার সুযোগ আছে, সেই দলটি হল নেদারল্যান্ডস। আর পাকিস্তান হেরে গেলে সেই সুযোগ কাজে লাগাতে দিনের পরের ম্যাচে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ব্যবধানে জিততে হবে ডাচদের। কিন্তু সেটা প্রায় অসম্ভব। তবে পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্র অথবা নেদারল্যান্ডস—যারাই পরের রাউন্ডে উঠুক না কেন, সুপার এইটে ২ নম্বর গ্রুপে খেলবে।

You might also like!