Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Technology

1 week ago

Bajaj’s E-Scooter: ২৫ হাজারে ই-স্কুটার! শহুরে যাতায়াতে চমক দিল Bajaj Auto-র ‘New Bajaj Chetak 2026’

Bajaj’s E-Scooter
Bajaj’s E-Scooter

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দু’চাকা কেনার কথা ভাবছেন, কিন্তু বাজেট ৩০ হাজারের নিচে? এতদিন পর্যন্ত অনেকেরই ভরসা ছিল সেকেন্ড হ্যান্ড স্কুটার। তবে এবার সেই ধারণা বদলাতে চলেছে। মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সাশ্রয়ী দামে নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনল বাজাজ।

নতুন মডেলটির নাম ‘New Bajaj Chetak 2026’। একবার ফুল চার্জে এটি চলতে পারে প্রায় ১৭০ কিলোমিটার, যা দৈনন্দিন শহুরে যাতায়াতের জন্য যথেষ্ট। ঘণ্টায় ৭০-৭৫ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই স্কুটার, ফলে অফিস, বাজার বা ছোটখাটো ট্রিপ—সব ক্ষেত্রেই এটি ব্যবহারযোগ্য। স্কুটারটিতে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং সম্পূর্ণ ধাতব বডি, যা একে আরও মজবুত ও প্রিমিয়াম লুক দিয়েছে। প্লাস্টিক বডির স্কুটারের তুলনায় এটি অনেক বেশি আকর্ষণীয়। সঙ্গে রয়েছে আধুনিক এলইডি লাইটিং এবং একাধিক রঙের বিকল্প, যা তরুণ প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় হতে পারে।


চার্জিং নিয়েও বিশেষ ঝামেলা নেই। বাড়ির সাধারণ স্ট্যান্ডার্ড সকেটেই ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে স্কুটারটি। ফলে আলাদা চার্জিং সেটআপের প্রয়োজন নেই। সবচেয়ে বড় চমক এর দাম। মাত্র ২৫,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে এই ই-স্কুটার। কম বাজেটে নতুন, স্টাইলিশ এবং পরিবেশবান্ধব দু’চাকা খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য এটি হতে পারে এক দারুণ বিকল্প।  

You might also like!