পুঞ্চ, ১৬ ফেব্রুয়ারি : জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মান্ডি তহসিলের সেকলু এলাকায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মান্ডির এসএইচও নেকো রাম ঠাকুর জানিয়েছেন, একটি গাড়ি পুঞ্চ থেকে মান্ডি যাওয়ার পথে সেকলু এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর ফলে সেকলু মান্ডির বাসিন্দা নাজির হোসেনের ছেলে মহম্মদ জুবায়েরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃতদেহটি আইনি প্রক্রিয়ার জন্য মান্ডি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেহটি শেষকৃত্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
