Country

2 hours ago

Bengaluru accident: বেঙ্গালুরুর ফ্লাইওভারে দুর্ঘটনা; বাসে ধাক্কা গাড়ির, মৃত্যু ৫ যুবকের

Horrific accident in Bengaluru
Horrific accident in Bengaluru

 

বেঙ্গালুরু, ১৫ ফেব্রুয়ারি : বেঙ্গালুরুর জিন্দাল ফ্লাইওভারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পাঁচ যুবকের। একটি দ্রুতগতির গাড়ি উল্টে গিয়ে ধাক্কা মারে রাজ্য পরিবহণ সংস্থার একটি বাসে। শনিবার রাত সাড়ে ১১টার সময় মাদানায়কানাহাল্লি থানা এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। এতেই গাড়িতে থাকা পাঁচ যুবকের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাস্থলেই চার যুবকের মৃত্যু হয়। গাড়ির চালককে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতদের মধ্যে হর্ষিত নামে এক যুবকের পরিচয় জানা গিয়েছে। তিনি রাজানুকুন্তের সাই বিদ্যা কলেজের দ্বিতীয় বর্ষের ডিগ্রি কোর্সের ছাত্র ছিলেন। পুলিশ জানিয়েছে, টুমাকুরু থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল একটি ইন্ডিকা গাড়ি। ফ্লাইওভারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডান দিকের ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি দু’বার পাল্টি খেয়ে একটি বাসে গিয়ে ধাক্কা মারে।

You might also like!