Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Virat-Anushka: মুম্বইয়ে বিরাট-অনুষ্কার অনাড়ম্বর মুহূর্ত, ভক্তের আবেগঘন পোস্ট ভাইরাল

Kohli and Anushka Fulfill Fan’s Selfie Wish
Kohli and Anushka Fulfill Fan’s Selfie Wish

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির আবহে দেশে ফিরেই নজর কাড়লেন বিরাট-অনুষ্কা। যদিও এবার জাতীয় দলের অংশ নন বিরাট, তবু ব্যক্তিগত ও পেশাগত নানা ব্যস্ততায় মুম্বইয়ে দেখা গেল তারকা দম্পতিকে। আর সেখানেই এক অনুরাগীর সঙ্গে তাঁদের সহজ-সরল মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্যাজুয়াল লুকে ধরা দেন দু’জনেই। প্যাস্টেল রঙের পোশাকে বিরাট, আর অনুষ্কার গায়ে মাল্টিকালার ব্লক প্রিন্টের শার্ট—যা তিনি লেসের ট্যাঙ্ক টপ ও ফ্লেয়ার্ড জিন্সের সঙ্গে মিলিয়ে পরেছিলেন। ভক্তদের অনুরোধে হাসিমুখে সেলফিও তোলেন তাঁরা। এক অনুরাগী সেই সাক্ষাতের ছবি পোস্ট করে আবেগঘন বার্তায় লেখেন, বিরাট শুধু রানের জন্য নয়, তাঁর মানসিকতা, ফিটনেস ও কখনও হার না মানা মনোভাবের জন্য একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। এমনকি আলিঙ্গনের আবদার করতেই বিরাট নাকি সানন্দে সাড়া দেন। সেই মুহূর্তকে তিনি জীবনের ‘পূর্ণ বৃত্ত’ বলে উল্লেখ করেন।


আপাতত ভারত ছেড়ে যুক্তরাজ্যেই ঘর পেতেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আসলে দুজনেই চান যে, দুই সন্তান ভামিকা ও অকায়কে আর পাঁচটা বাচ্চার মতো করেই বড় করার। যাতে মা-বাবার খ্যাতি তাঁদের উপর প্রভাব না ফেলতে পারে, তাই লন্ডনেই ঘর বাঁধা। এর আগে বড়দিনের ছুটি কাটাতে এই দম্পতি শহরে এসেছিলেন, জানা গিয়েছে আলিবাগে তাঁরা বিশাল একটা বিলাসবহুল সম্পত্তি কিনেছেন। এরপর তাঁরা নববর্ষের ছুটি কাটান দুবাইতে। সেখানে তাঁরা ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসেবে একটি বিজ্ঞাপনের শ্যুট করেন। অন্যদিকে অনুষ্কা দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে অবস্থান করছেন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জিরো ছবিতে। পরে ‘চাকদা এক্সপ্রেস’-এ অভিনয় করলেও ছবিটির মুক্তি এখনও অনিশ্চিত। তারকা জীবনের চাকচিক্যের মাঝেও অনুরাগীদের সঙ্গে এমন আন্তরিক মুহূর্তই যেন বারবার মনে করিয়ে দেয়—জনপ্রিয়তার আড়ালেও রয়ে যায় মানব জীবনের সহজ যাপন। 

You might also like!