
আহমেদাবাদ, ১৬ ফেব্রুয়ারি : ফের বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার আহমেদাবাদের বেশ কয়েকটি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকিমূলক মেইলে "ভারতকে খালিস্তানে পরিণত করার" কথাও উল্লেখ করা হয়েছে। জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার আহমেদাবাদের বেশ কয়েকটি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকিমূলক মেইলে "ভারতকে খালিস্তানে পরিণত করার" কথাও উল্লেখ করা হয়েছে। এরপরই সংশ্লিষ্ট স্কুলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ ও বম্ব ডিস্পোজাল স্কোয়াড স্কুলে পৌঁছে তল্লাশি চালায়। তবে, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
