Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Hirani’s Tech Experiment: এআইয়ে শর্ট ফিল্মের ভাবনা হিরানির, ‘ধুরন্ধর’ বিতর্কে মুখ খুললেন নাগার্জুন, আসছে নতুন ‘হীর-রাঞ্ঝা’

Director Rajkumar Hirani
Director Rajkumar Hirani

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চলচ্চিত্রে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে প্রস্তুত বর্ষীয়ান পরিচালক রাজকুমার হিরানি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে চার-পাঁচ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হিরানি জানান, এআইকে ভয় পাওয়ার কিছু নেই—বরং এটি নির্মাতাদের জন্য এক নতুন সৃজনমাধ্যম। তাঁর বিশ্বাস, প্রযুক্তি গল্প বলার ধরন বদলাতে পারে ঠিকই, কিন্তু সিনেমার আত্মা নির্ভর করবে নির্মাতার কল্পনাশক্তির উপরই।

এদিকে ‘ধুরন্ধর’ ছবিকে ঘিরে জল্পনায় ইতি টানলেন দক্ষিণী তারকা নাগার্জুন। শোনা গিয়েছিল, ছবিতে অক্ষয় খান্না অভিনীত ‘রহমান বালোচ’ চরিত্রে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে নাগার্জুন স্পষ্ট জানিয়েছেন, এমন কোনও প্রস্তাব তিনি পাননি। যদিও ছবির প্রশংসা করতে ভোলেননি তিনি। তাঁর কথায়, “একেবারেই না। আমাকে ওই চরিত্রের অফার দেওয়া হয়নি, যদিও দেওয়া হলে ভালই লাগত। ধুরন্ধর দারুণ ছবি। আদিত্য ধরের পরিচালনা অসাধারণ। তাঁর আগের ছবি উরি-ও আমার খুব ভাল লেগেছিল। ছবির প্রত্যেকের অভিনয় দুর্দান্ত, আর অক্ষয় খন্না তো অসাধারণ কাজ করেছে। সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছি। আশা করি আবারও ব্লকবাস্টার হবে।”

অন্যদিকে চিরন্তন প্রেমকাহিনি নতুনভাবে ফিরছে বড় পর্দায়। ‘লায়লা মজনু’-র পুনর্মুক্তির সাফল্যের পর এবার নির্মাতারা আনছেন ‘হীর-রাঞ্ঝা’। ছবিটি পরিচালনা করবেন সাজিদ আলি, আর প্রযোজনায় থাকছেন একতা কাপুর। সৃজনপ্রক্রিয়ায় যুক্ত রয়েছেন ইমতিয়াজ আলি। ভ্যালেন্টাইনস ডে-তে একটি বিশেষ ভিডিওর মাধ্যমে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

নির্মাতাদের দাবি, “চিরাচরিত প্রেমের শিকড়ে দাঁড়িয়ে থাকলেও আজকের সময়ের ভাবনায় গড়া এই হীর রাঞ্ঝা নতুন প্রজন্মের কাছে প্রেমকে নতুনভাবে তুলে ধরবে। ” শ্রীঘ্রই শুটিং শুরু হওয়ার কথা, যদিও অভিনয়শিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। প্রযুক্তি, জল্পনা আর প্রেম—সব মিলিয়ে বিনোদুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা এখন সময়ের অপেক্ষামাত্র।

Rajkumar hirani planning to make an AI film. Unreal downfall, Dunki ruined his career.
by u/WolfAffectionatefk in BollyBlindsNGossip

You might also like!