Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

Rajasthan Highway Accident: রাজস্থানের দৌসায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১০

Rajasthan Highway Accident
Rajasthan Highway Accident

 

জয়পুর, ১৩ আগস্ট : রাজস্থানের দৌসা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন, যার মধ্যে রয়েছে ৭ শিশু ও ৩ জন মহিলা। বুধবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে। খাটু শ্যামজির মন্দির থেকে ফেরা ভক্তদের নিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। যার জেরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। এমনটাই স্থানীয় সূত্রে খবর। এই ঘটনার জেরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

দৌসার জেলাশাসক দেবেন্দ্র কুমার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য জয়পুরে রেফার করা হয়েছে এবং ৩ জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

You might also like!