Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Vadodara bridge collapse: ভদোদরায় সেতু ভেঙে বিপর্যয়, শোক ও আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

Vadodara bridge collapse
Vadodara bridge collapse

 

নয়াদিল্লি, ৯ জুলাই  : গুজরাটের ভদোদরায় সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সামাজিক মাধ্যম এক্স-এ শোক বার্তাটি শেয়ার করা হয়েছে। বার্তায় লেখা ছিল, "ভাদোদরা জেলায় সেতু ভেঙে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।" প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন। উল্লেখ্য, গুজরাটে একটি পুরানো সেতু ভেঙে পড়ে। সেসময় ওই সেতুর উপর দিয়ে যাওয়া দুটি ট্রাক এবং একটি বোলেরো সহ চারটি গাড়ি মহীসাগর নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। স্থানীয় ও উদ্ধারকারী দল আরও কয়েকজনকে উদ্ধার করে। এই সেতু ভেঙে পড়ার কারণে আনন্দ থেকে ভাদোদরা, ভারুচ এবং অঙ্কলেশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


You might also like!