Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

9 months ago

Kashmir security alert:কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, শহিদ এক জওয়ান

Kashmir militant infiltration
Kashmir militant infiltration

 

 শ্রীনগর, ১৩ আগস্ট : কাশ্মীরের উরিতে বুধবার নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি। যদিও সেনার তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। সরকারি সূত্রে জানা গেছে, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ান শহিদ হন।

জানা যাচ্ছে, বুধবার ভোরে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরের বারামুলায় নিয়ন্ত্রণরেখা বরাবর টিক্কা পোস্টের কাছে কয়েকজন জঙ্গির সন্দেহজনক গতিবিধি সেনার নজরে আসে। তাদের রুখতে গেলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। অভিযানের সময়ে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ান শহিদ হন। জঙ্গিদের খুঁজতে ইতিমধ্যেই গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তাদের চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

You might also like!