Country

53 minutes ago

Massive Fires In Noida: নয়ডার বহুতলে বিধ্বংসী আগুন, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী যোগী

Massive fire breaks out at high-rise flat in Noida's sector 11
Massive fire breaks out at high-rise flat in Noida's sector 11

 

নয়ডা, ২৯ জুন : উত্তর প্রদেশের নয়ডায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! সোমবার সকালে নয়ডার সেক্টর-১৯ এলাকার অরণ্য সোসাইটির বহুতল আবাসনে বিধ্বংসী আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। প্রবল আতঙ্ক ছড়িয়েছে বহুতলের আবাসনের বাসিন্দাদের মধ্যে। সেক্টর-১১৩ থানার অধীনস্থ সেক্টর-১১৯-এর অরণ্য সোসাইটির আবাসনেই আগুন লাগে।

এই অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। তিনি ত্রাণ ও উদ্ধারকাজ ত্বরান্বিত করার এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও মুখ্যমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

You might also like!