
মুম্বই, ২৯ জুন : বর্ষা প্রবেশের পর থেকেই বৃষ্টি হয়েই চলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। তুমুল বৃষ্টিতে মনোরম হয়ে উঠেছে মুম্বইয়ের আবহাওয়া। সোমবার ভোররাত থেকে শুরু বৃষ্টি সকালেও অব্যাহত থাকে। মুম্বই কোস্টাল রোড, পারেল, সাইন, আন্ধেরি-সহ মুম্বইয়ের সর্বত্রই বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে আবার আন্ধেরি সাবওয়েতে জল জমে যায়। নবি মুম্বইয়ের ভাসি এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে যানবাহন চলাচলে সমস্যা হয়। এছাড়াও মুম্বইয়ের আরও অনেক জায়গায় মুষলধারে বৃষ্টিতে জল জমে গিয়েছে। কান্দিভেলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়লেও, বৃষ্টির দরুণ মুম্বইয়ের আবহাওয়া মনোরম হয়ে উঠেছে।
