Country

1 hour ago

Amarnath Yatra 2026: অমরনাথ যাত্রার আগে জম্মু-শ্রীনগর হাইওয়েতে আঁটোসাঁটো নিরাপত্তা

Security tightened on NH-44 ahead of Amarnath Yatra 2026
Security tightened on NH-44 ahead of Amarnath Yatra 2026

 

শ্রীনগর, ২৯ জুন : আসন্ন অমরনাথ যাত্রার আগে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সিআরপিএফ-এর ৮৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এন রণবীর সিং বলেন, "অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে এবং রামবানে ৮৪ নম্বর ব্যাটালিয়নকে মোতায়েন করা হয়েছে। সারা দেশ থেকে তীর্থযাত্রীরা এই পথ ধরেই যাতায়াত করবেন। নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় সড়কে নিরাপত্তা বাহিনী, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল, ড্রোন এবং কুইক অ্যাকশন টিমকে কৌশলগতভাবে মোতায়েন করা হয়েছে। এছাড়া সিআরপিএফ ও ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত বাহিনীও সেখানে রয়েছে এবং প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারিত রয়েছে। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত শক্তিশালী এবং সমস্ত ইউনিট পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করছে।"

জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন সোমবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে শ্রী অমরনাথ যাত্রার কনভয় নিয়ে একটি ড্রাই রানও (প্রস্তুতিমূলক মহড়া) পরিচালনা করেছে। শ্রী অমরনাথ যাত্রার প্রাক্কালে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে, 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর' অনুযায়ী নির্দিষ্ট স্থানগুলোতে নিরাপত্তা চৌকি বসিয়ে 'রোড ওপেনিং পার্টি' ভোর থেকেই পুরো জাতীয় সড়ক জুড়ে নিয়মিত টহল দিচ্ছে। প্রতিটি আরওপি দল অন্তত ৪ থেকে ৫ কিলোমিটার এলাকা জুড়ে দায়িত্ব পালন করছে এবং জাতীয় সড়কের সংলগ্ন সমস্ত এলাকা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করছে।

You might also like!