West Bengal

1 hour ago

Bengal Weather Forecast: উত্তরবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টির পরিমাণ, দক্ষিণে বৃষ্টি হবে বিক্ষিপ্তই

North Bengal Weather Forecast
North Bengal Weather Forecast

 

কলকাতা, ২৫ জুন : উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবেই। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রায় আপাতত বিশেষ হেরফেরও হবে না, ভ্যাপসা গরম বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ জানানো হয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই মর্মে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। বৃহস্পতিবারই থেকে উত্তরবঙ্গে ঝড়=বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও পূর্বাভাস।

You might also like!