Breaking News
 
Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর

 

Country

8 months ago

Weather Update: উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেরল ও অন্ধ্রেও চলবে বর্ষণ

Heavy rains forecast in Northeast India
Heavy rains forecast in Northeast India

 

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর : অসম ও মেঘালয়-সহ দেশের উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, অসম ও মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মাসের ১৪ তারিখ পর্যন্ত উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু জায়গায়ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ৪-৫ দিন কর্ণাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, ইয়ানম, তেলেঙ্গানা, কেরল এবং মাহেতে একই রকম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে উপকূলীয় অন্ধ্র প্রদেশ, ইয়ানম এবং রায়লসীমায়ও ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

You might also like!