Breaking News
 
Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর

 

Country

8 months ago

Himachal weather forecast: হিমাচলে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্ধ রয়েছে ৫৮৬টি রাস্তা

Heavy rains forecast in Himachal
Heavy rains forecast in Himachal

 

শিমলা, ১১ সেপ্টেম্বর : বৃষ্টি থেকে এখনই নিস্তার নেই হিমাচল প্রদেশে। আবহাওয়া দফতর হিমাচল প্রদেশের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজ্যের অনেক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, ১২ সেপ্টেম্বর উনা, বিলাসপুর এবং কাংড়া জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। এরপর ১৩ সেপ্টেম্বর শিমলা, মান্ডি, সোলান, সিরমৌর, কাংড়া, উনা, বিলাসপুর এবং হামিরপুর জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে ১৪ সেপ্টেম্বর কাংড়া, মান্ডি, উনা, হামিরপুর এবং বিলাসপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হিমাচল প্রদেশে এই মুহূর্তে চারটি জাতীয় সড়ক-সহ কমপক্ষে ৫৮৬টি রাস্তা বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পুনরায় ভারী বৃষ্টি হলে, সামগ্রিক অবস্থা আরও খারাপ হতে পারে।

You might also like!