Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Sanjay Singh: এএপি-কে অপমান করার জন্য ভুয়ো গাড়ি ও নম্বর প্লেট ব্যবহার করছে বিজেপি,সঞ্জয় সিং

Sanjay Singh
Sanjay Singh

 

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। তাঁর কথায়, এএপি-কে অপমান করার জন্য ভুয়ো গাড়ি ও নম্বর প্লেট ব্যবহার করছে বিজেপি। দিল্লিতে পঞ্জাব ভবনের বাইরে টাকা, মদ ও এএপি-র প্রচার সামগ্রী ভর্তি গাড়ি প্রসঙ্গে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিং বলেছেন, "কীভাবে তাঁরা দিল্লিতে ভুয়ো নম্বর প্লেটযুক্ত গাড়ি নিয়ে এল? এর মানে কি কোনও সন্ত্রাসী ভুয়ো নম্বর প্লেট নিয়ে দিল্লিতে ঢুকতে পারে? নির্বাচন কমিশন কোথায় ঘুমাচ্ছে? দিল্লিতে এত বড় ঘটনা ঘটল কীভাবে? দিল্লি পুলিশ যদি বিজেপির সঙ্গে জড়িত না থাকে তাহলে এটা কীভাবে সম্ভব?"

সঞ্জয় সিং আরও বলেছেন, "পঞ্জাব সরকার নিশ্চিত করেছে, তাঁদের সরকারি যানবাহনের মধ্যে এই মডেলের কোনও গাড়ি নেই... এই গাড়ির নম্বর প্লেটটি অন্য একটি গাড়ির, যার মালিক একজন মেজর অনুভব সিং পুরীর, আগে পাঠানকোটের আর্মি ডেন্টাল কলেজে নিযুক্ত ছিলেন। এএপি ও পঞ্জাব সরকারকে হেয় করার জন্য বিজেপি ভুয়ো গাড়ি এবং ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করছে।"


You might also like!