Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Balasore Bandh News: বিজেডি-র ডাকে বালেশ্বরে বনধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Balasore bandh
Balasore bandh

 

বালেশ্বর, ১৬ জুলাই : বালেশ্বরের ফকির মোহন (স্বায়ত্তশাসিত) কলেজের ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বুধবার বালেশ্বরে বনধ পালন করলো বিজু জনতা দল (বিজেডি)। ব্যস্ত রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এক বিজেডি কর্মী বলেছেন, "আমাদের প্রতিবাদে বিপুল সংখ্যক মানুষ যোগ দিচ্ছেন। নির্যাতিতার ন্যায়বিচার পাওয়া উচিত। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আমরা সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বালেশ্বর বনধের ডাক দিয়েছি।"

উল্লেখ্য, বালেশ্বরের ফকির মোহন স্বায়ত্তশাসিত কলেজের ছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্ত করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়ার জন্য মঙ্গলবারই একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


You might also like!