Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

2 days ago

Karur accident: কারুরে পণ্যবাহী ট্রেনের ধাক্কায় জখম অন্তত ২০, আহতদের দেখতে হাসপাতালে সাংসদ

Damaged College bus after railway crossing crash
Damaged College bus after railway crossing crash

 

কারুর, ১৫ মার্চ : কলেজ পড়ুয়াদের বাসের সঙ্গে পণ্যবাহী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ২০-র বেশি। শনিবার সন্ধ্যারাতে তামিলনাড়ুর কারুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাসে ছিলেন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অন্তত ৫০ জন পড়ুয়া। ভেল্লিয়ানাইয়ের কাছে একটি অরক্ষিত রেল-ক্রসিং পার করার সময়ে বাসটির পিছন দিকে একটি মালবাহী ট্রেন ধাক্কা মেরে বেরিয়ে যায়। গুরুতর জখম পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয়েরা কারুর সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনায় রেলওয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই রেললাইনটি তাদের আওতায় পড়ে না। ব্যক্তিগত ওই লাইনটি ব্যবহার এবং পরিচালনা করে একটি সিমেন্ট কারখানা। ঘটনাস্থল ঘুরে দেখেছেন কারুরের পুলিশ সুপার। হাসপাতালে যান সাংসদ এস জ্যোতিমানি। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যান ডিএমকে নেতা সেন্থিল বালাজি ও এআইএডিএমকে নেতা এমআর বিজয়ভাস্কর৷

You might also like!