Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

9 months ago

Tragic Road Accident: দ্রুতগতির গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু ৯টি গরুর

speeding tanker kills cows
speeding tanker kills cows

 

পূর্ব সিংভূম, ২০ জুলাই  : শনিবার গভীর রাতে পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়া থানা এলাকার অন্তর্গত জাতীয় সড়ক-১৮-তে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বাহারাগোড়া কলেজের কাছে ডিভাইডারের উপর বসে থাকা দশটি গরুকে একটি দ্রুতগতির এলপিজি গ্যাস ট্যাঙ্কার ধাক্কা দিলে দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়টি গরুর মৃত্যু হয়। একটি গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ট্যাঙ্কারটি টাটা থেকে কলকাতা যাচ্ছিল। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে বাহারাগোড়া এবং বাদশোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কারটিকে আটক করে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, ভুল নকশা এবং বাইপাস সড়কের অসম্পূর্ণ নির্মাণের কারণে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী এবং স্থানীয় নাগরিকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। অবিলম্বে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করার এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

You might also like!