Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

West Bengal

23 hours ago

WB Assembly Election 2026: ভোট ঘোষণার পরেই অশান্তি দিনহাটায়, তৃণমূলের যুবনেতাকে ছুরির কোপ

Attack on TMC leader in Dinhat
Attack on TMC leader in Dinhat

 

দিনহাটা, ১৬ মার্চ : ভোট ঘোষণার পরেই অশান্ত কোচবিহারের দিনহাটা। রবিবার রাতে তৃণমূলের যুবনেতাকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে কোমরে আঘাতের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে। আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবনেতা। যদিও, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

রবিবারই পচিমবঙ্গে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হবে এবার। ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হতে চলেছে। আর ৪ মে হবে ভোটগণনা। আর ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই অশান্ত কোচবিহার। দিনহাটায় তৃণমূল যুব নেতাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ।

You might also like!