Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Trinamool won the Bhagbangola Assembly by-election:ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল

Trinamool won the Bhagbangola Assembly by-election
Trinamool won the Bhagbangola Assembly by-election

 

মুর্শিদাবাদ, ৪ জুন : ভগবানগোলা উপনির্বাচনে শেষ হাসি হাসলেন তৃণমূলের প্রার্থী রেয়াত হোসেন সরকার। দ্বিতীয় স্থানে কংগ্রেসের অঞ্জু বেগম। গত ৭ মে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ভগবানগোলা বিধানসভায় ভোটগ্রহণ হয়। ওই আসনের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হওয়ার পর আসনটি ফাঁকা হয়।

ভগবানগোল বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে এ দিন সাড়ে ১০টা নাগাদ ২,২৩৬ ভোটে এগিয়ে ছিল তৃণমূল। এর পর এই ব্যবধান বেড়ে হয় ১২ হাজারের বেশি। তৃণমূলের প্রার্থী অষ্টম রাউন্ডের শেষে পান ৪৭,৯৯৮টি ভোট।

দশম রাউন্ডের শেষে তিনি প্রায় ১১ হাজার ১৮১ ভোটে এগিয়ে যান। দ্বিতীয় স্থানে কংগ্রেস। ১৫ রাউন্ড গণনার শেষে ভগবানগোলা বিধানসভা আসনে ১৩ হাজার ৭৬১ ভোটে এগিয়ে ছিলেন রেয়াত। ১৭ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী জেতেন ১৫,৬১৫ ভোটে। জেলা নির্বাচন আধিকারিক সূত্র জানা গিয়েছে, চূড়ান্ত ঘোষণার আগে আরও একবার বিশদ খতিয়ে দেখা হচ্ছে।


You might also like!